পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩২

বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান মো. সাইফুল (৩৯)। সেখানে পাচারকারীদের হাতে জিম্মি হন তিনি। লিবিয়ার একটি নম্বর থেকে গত বছরের ৫ আগস্ট দুপুরে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণের অর্ধেক পরিশোধ না করা পর্যন্ত তার সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলে জানানো হয়। অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে ৫ লাখ টাকা পাঠানো হলেও সাইফুলের সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে সিআইডি।

গ্রেফতার ব্যক্তিরা হলো, সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।   

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, সাইফুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। ছেলের জীবন বাঁচাতে আব্দুস সামাদের পরিবার মুক্তিপণের টাকা জোগাড়ের চেষ্টা করে। ওই বছরের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে ৫ লাখ টাকা পাঠায়। কিন্তু টাকা দেওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ করিয়ে দেওয়া হয় না।

পরে সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের সব তথ্য তার কাছে আছে এবং সে নিজে লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধার করে আনবে। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। তবে সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়।

এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামে দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের নম্বর সংগ্রহ করা হয়েছে। ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা আর একের পর এক মুক্তিপণের দাবিতে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ আব্দুস সামাদ।

একপর্যায়ে তিনি জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনও টাকা দেবেন না। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর ফোনে আর কোনও কল আসেনি।

এ ঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির টিএইচবি ইউনিট। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য বিশ্লেষণ করে দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত, পাচারের রুট নির্ণয়সহ লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাশাপাশি বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
সর্বশেষ খবর
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের
২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল