রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ককটেলসহ গ্রেফতার ১৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।