গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেফতার হয়েছে। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 

এদেরে মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন, এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, পাঁচটি মোবাইল ফোন, তিনটি পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্দ ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।