নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা ৭ নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চা‌লি‌য়ে ওমর ছানিকে গ্রেফতার করা হয়। 

থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব‌লেন, প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার যুবক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।