গোপালগঞ্জ স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিজিবি হেড কোয়ার্টার থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।