সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮ পিস শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিক্স সামগ্রী।

আরও রয়েছে, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা, ১ হাজার ৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ।

৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হজার ৮০০ কেজি কারেন্ট জাল, ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল, ৪০ লাখ পিস ইলেকট্রিক রেজিস্টান ও চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক।

সেই সঙ্গে উদ্ধার হয়েছে, ২ লাখ ৮৫ হাজার ৩৪ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ১০টি কষ্টি ও বেলে পাথর, ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার ও মাইক্রো, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকা। 

এছাড়া একটি এসএমজি, ৬টি দেশি ও বিদেশি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, অক্টোবরে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে, ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিাস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ৪৭ পিস এ্যানেগ্রা ও স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’
‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা