চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে চব্বিশের জুলাই-আগস্টে পুলিশের লুট হওয়া শটগানের ২৫ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এসআরবি ১০-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, ২০২৪ সালের  জুলাই-আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে দুস্কৃতিকারীরা। ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে এসআরবি অভিযান আরও জোরদার করে।  

এসআরবি জানায়, সোমবার (১৬ নভেম্বর)  এসআরবি-১০ এর  লালবাগ ক্যাম্পের একটি  দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার মধু সিটি আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মেটাডোর হোস্টেল রোডের খালপাড়ের ঝোঁপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।পরে তা থানায় হস্তান্তর করা হয়েছে।