রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের গেটে আগুন দিয়েছিল। পরে সেটি নিভে যায়। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে। আমরা সেটি বিশ্লেষণ করছি।