রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে এদিন সকাল ৯টা ৪০ মিনিটের আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়াসেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিন, বারিধারা ফায়ার স্টেশনের দুটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটিসহ মোট আটটি ইউনিট গিয়ে কাজ করে। বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।