রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৭০ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৪৩ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইলফোন ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।