আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:১৪

দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, আইনজীবীদের ওপর এ ধরনের হামলা তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘনের পাশাপাশি পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় আসক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে তাকে মাটিতে ফেলে একাধিক ব্যক্তির মারধরের দৃশ্য দেখা গেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে এ হামলা চালানো হয়।

একই দিন জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির সংসদীয় দলের মুখপাত্র নজিবুর রহমান অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং রড দিয়ে মারধর করেন। এতে তাঁর হাত ভেঙে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিও সংসদে জানান তিনি।

এ ছাড়া সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তার শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনায়ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

আসক বলেছে, আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, বিশেষাধিকার ও স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার স্বীকৃতি রয়েছে।

১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি, বাধা, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। দায়িত্ব পালনের কারণে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এ নীতিমালার ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবীদের তাদের মক্কেল বা মক্কেলের দাবি ও অবস্থানের সঙ্গে এক করে দেখা যাবে না। অর্থাৎ, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তার আইনজীবীকে আক্রমণ বা হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে আসক।

এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আসক। সংস্থাটির মতে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখতে এসব ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ঢাকায় গান পাউডার আসছে: ডিবি
রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে আধা মিনিটে ২৯ বার কোপ, দাঁড়িয়ে দেখলো অনেকেই
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টি
সর্বশেষ খবর
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন কত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
বোমারু বিমানের মোতায়েন করে এশিয়ায় শক্তিশালী বার্তা রাশিয়ার
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী