ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৫৪৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদি জানান, ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩৯টি মামলা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪টি বাস, ৩৩টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে। অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৬টি ক্যাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ২২টি ক্যাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১০টি ট্রাক, ৯টি ক্যাভার্ডভ্যান, ১২৬টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮৯টি মামলা হয়।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ১১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭২২টি গাড়ি ডাম্পিং ও ৪১৩টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।