মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪২

চব্বিশের জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা  মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে  কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা  উত্তরা পশ্চিম থানার এসআই মো. মাহমুদুল হাসান মোড়লের  আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীকালে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে গ্রেফতার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি শুনানিতে আদালতকে বলেন, তিনি (নাহিদ) সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন৷ ডিসেম্বরকেন্দ্রিক দেশে অস্থিরতা সৃষ্টি করতে কাজ করেছেন। তাই তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

তবে আসামি পক্ষের কোনো  আইনজীবী  তার পক্ষে শুনানি করেননি এবং তাকে আদালতের এজলাসেও তোলা হয়নি।

এরআগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২৫৪৮ মামলা
হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু
হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক