রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি খিলগাঁও থানার বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেট-সংলগ্ন সড়কের ডান পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান উপ-পুলিশ কমিশনার।