ভারতে হত্যার শিকার আ.লীগ এমপির মেয়ে ডরিন গ্রেফতার

রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

তবে ডরিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কো‌নো তথ্য জানায়‌নি ডিবি।  

ড‌রিন‌কে গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ডিএম‌পির অ‌তি‌রিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) শ‌ফিকুল ইসলাম। 

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর আলোচনায় আসেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।