পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ‌গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩

এসআর‌বি‌তে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি)।

ওই কর্মকর্তারা হলেন– ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।

বুধবার (২৫ ন‌ভেম্বর) তা‌দের ‌গ্রেফতার ক‌রে গো‌য়েন্দা পুুলশ। 

ডি‌বির কর্মকর্তরা জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পিবিআইতে কর্মরত আছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। আর রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

ডিএম‌পির অ‌তি‌রিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) শ‌ফিকুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে দুই পু‌লিশ কর্মকর্তা‌কে হেফাজ‌তে নেওয়ার বিষয়‌টি ‌নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, দুই পু‌লিশ কর্মকর্তার ম‌ধ্যে আজা‌দের বিরুদ্ধে আইসি‌টি মামলার রিকুইজিশন ছিল। তা‌কে আট‌কের পর সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

এছাড়া নিয়‌মিত মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে অপর কর্মকর্তা রা‌কিবুল হাসান‌কে।

এর আগে সোমবার (২৪ ন‌ভেম্বর) গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। থানা পোড়ানোর পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসান থাকার অভিযোগ তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল। 

ত‌বে পু‌লিশ তাকে রাজধানীর পল্টন থানায় দা‌য়ের করা মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদা‌ল‌তে সোপর্দ ক‌রে।

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
শেখ হাসিনার ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ভাগনে ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
খুলনায় একদিনে ৭৩৮ যানবাহন তল্লাশি, গ্রেফতার ৩১
সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
সুদের হার বাড়িয়ে ২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো দক্ষিণ কোরিয়া
১০ মাসে ২৪১১ নারী-মেয়েশিশু সহিংসতার শিকার: মহিলা পরিষদ
১০ মাসে ২৪১১ নারী-মেয়েশিশু সহিংসতার শিকার: মহিলা পরিষদ
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার 
তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার