ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৭৬১২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৭ হাজার ৬১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, দুটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ২৯৮টি মোটরসাইকেলসহ মোট ৫৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৬টি বাস, ৪০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১২১টি সিএনজি ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৬৪৬টি মামলা হয়েছে।
 
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬২টি বাস, ৫২টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ২৫৪টি সিএনজি ও ১ হাজার ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৯২৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩১৪টি সিএনজি ও ৪৪৪টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭০টি বাস, ৫৩টি ট্রাক, ১০৩টি কাভার্ডভ্যান, ৩৭০টি সিএনজি ও ৮৮৬টি মোটরসাইকেলসহ মোট ২৪১৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১ হাজার ৪৬৬টি গাড়ি ডাম্পিং এবং ১ হাজার ৬৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে বলে জানিয়েছে ডিএমপি।