ডিসেম্বরে নাশকতার শঙ্কায় সতর্কতা, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ২১:৩২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৩২

ডিসেম্বর ঘিরে দেশে নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সীমান্ত এলাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের চারজন কর্মকর্তাকে গ্রেফতারের পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপিকে গ্রেফতার করা হয়েছে।  

এর মধ্যে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।

ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেফতার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত এসপি আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ডিসেম্বর ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

/এসএনকে/জিকে/
সম্পর্কিত
অস্ত্রাগার ভেঙে পিস্তলসহ ৭ শতাধিক গুলি লুট, ক্ষতি ২১ কোটি টাকা: টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি যারা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্বের ৬৫৫ শতাংশ জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ 
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
সর্বশেষ খবর
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
‘তারেক রহমানের বক্তব্য ১০ বছর প্রচার না করা নিয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা কোথায়’
‘তারেক রহমানের বক্তব্য ১০ বছর প্রচার না করা নিয়ে সাংবাদিকদের আত্মসমালোচনা কোথায়’
প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী
প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি: প্রধানমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ: আমরা দুজন আহত হয়েছি
বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ: আমরা দুজন আহত হয়েছি
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন