রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৫ জনসহ গ্রেফতার ৪৪২ 

২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ জনসহ ৪৪২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান জালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। 

তাদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১১১ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।