সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও তার দুই ভাইকে

পুলিশের এসবি’র সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি বলেন, শায়লা ফারজানাকে বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তাকে রিমান্ড চাওয়া হবে। একইসঙ্গে শায়লা ফারজানার দুই ভাইকেও গ্রেফতার দেখানো হয়েছে।

গতরাতে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর ডিওএইচএস থেকে তাদের গ্রেফতার করা হয়। 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ‍্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।