আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রনজিৎ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই প্রধান শিক্ষককে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রানা নামে স্থানীয় এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই রনজিৎ জানান, স্কুল চলাকালীন সময়ে ক্রিকেট খেলা নিয়ে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ঝগড়া হয়। পরবর্তীতে ওই বহিরাগতদের মধ্যে এক শিশু তার ভাই রানাকে গিয়ে ঘটনা বলে। রানা স্কুলে এসে উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক প্রণব সাহাকে লাথি মারেন। এসময় প্রধান শিক্ষকও তাকে বেত দিয়ে আঘাত করেন। পরে রানা ছুরি নিয়ে এসে ওই প্রধান শিক্ষককে কুপিয়ে পালিয়ে যান।
এরপর ওই শিক্ষককে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রানা ওই এলাকায় বখাটে তরুণ হিসাবে পরিচিত বলেও জানান এসআই।
এদিকে শিক্ষককে ছুরিকাঘাত করার পরপরই এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করেছে। তারা এ ঘটনার বিচার ও দোষী রানার শাস্তি দাবি করেছে।
/এআরআর/এমও/