মিরপুরে বিকাশকর্মীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

ছিনতাইরাজধানীর মিরপুরে রবিবার দুপুরে আজিজুল হাকিম সুমন (২৮) নামের এক বিকাশকর্মীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হন সুমন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুভ ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজর জামিল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, আজিজুল হাকিম সুমন এই প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। তাদের অফিসটি গাবতলীর বাগবাড়ী এলাকায়। তিনি জানান, মিরপুর এলাকা থেকে বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন সুমন। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ এর চেতনা মডেল স্কুলের সামনে পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। গুলিটি তার ডান উরুতে বিদ্ধ হয়।
মিরপুর মডেল থানার এসআই দেবদাস বাংলা ট্রিবিউনকে জানান, বিকাশকর্মী সুমনের কাছ থেকে কত টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে তার সঠিক তথ্য এখনও তারা পাননি। তবে তার প্রতিষ্ঠানের ম্যানেজার জামিল হোসেন জানিয়েছেন প্রায় পাঁচ লাখ টাকা ছিল তার সঙ্গে। সুমন সুস্থ হলে তার কাছ থেকে সঠিক তথ্য জেনে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। ছিনতাইকারীদের গ্রেফতারেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।|

/জেইউ/এএইচ/

আরও খবর পড়ুন-

16রাজশাহীতে তীব্র, ঢাকায় মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস