উপ-পুলিশ কমিশনার মাসুদ আহমেদ জানান, লাশটি গলিপথে পড়েছিল। ডান চোয়ালে আঘাতের চিহ্ন ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। এজন্য লাশটি উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন:
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, হ্যারিসন মোহাম্মদপুরের বাবর রোড়ে পাহাড়ি ছাত্রাবাসে থাকতেন। কল্যাণপুরে এক বন্ধুর বাসায় এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছেন। সেই বন্ধুর বাসাটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
সন্তোষ ত্রিপুরা নামে হ্যারিসনের এক স্বজন জানান, তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়।
/এআরআর/এমএনএইচ/