ডন

‘মনসুরের দেহ আফগানিস্তানে পাঠানো হয়েছে’ নিসার

নিহত তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের মৃতদেহ আফগানিস্তানে পাঠানো হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে আজকের একটি প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।

স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আরও বলেন, ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে পরিচয় নিশ্চিত করার পর মনসুরের দেহ তার নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।

Capture

ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় নিসার আলি সাংবাদিকদের বলেন, মনসুরের পরিচয় শনাক্ত করতে ওঁ মৃতদেহ পাঠাতে বিলম্বের অভিযোগ ভিত্তিহীন।

আফগান শরণার্থীদের নিবন্ধিত করার প্রসঙ্গে নিসার আলি বলেন, তিনি আফগান শরণার্থীদের নিবন্ধিত করার পক্ষপাতী নন। কেননা, নিবন্ধন প্রক্রিয়া তাদের অবৈধভাবে পাকিস্তানে বসবাস করা বিলম্বিত করতে পারে।

আরও পড়ুন: কানাডায় মন্ত্রীর পদত্যাগ, নেপথ্যে মাদকাসক্তি

প্রসঙ্গত, গত ২১ মে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় প্রাণ হারান আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর। 

/ইউআর/