কেরালার মন্দিরে অগ্নিকাণ্ডে নিহত ১১২
পাকিস্তানজুড়ে এবং দিল্লিসহ পুরো উত্তর ভারতে এই কম্পন অনুভূত হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূমিকম্প টের পেয়ে মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
পক্ষত্যাগ করে দ. কোরিয়ায় উ. কোরীয় গোয়েন্দা কর্মকর্তা!
‘ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার’ এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশের ২০০ কিলোমিটার এলাকা জুড়ে প্রবল কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর দিল্লিতে মেট্রো চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। দেশটিতে ভূমিকম্প পরবর্তী কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে।
অলিম্পিক আয়োজনে কতটা প্রস্তুত ব্রাজিল?
পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা হামজা নাদিম (১৯) বলেন, “আমি প্রথমে দেখি ঘরের সিলিংফ্যান দুলছে। এরপরই পুরো বাড়ি দুলতে শুরু করে। আমরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাই। প্রায় দেড় মিনিট ধরে সবকিছু কাঁপতে থাকে। আমাদের ঘরে কিছু ভাঙেনি বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এটি ভয়াবহ অভিজ্ঞতা। আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে শুধু দোয়া করছিলাম।” সূত্র: ডন।
/এমপি/