দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। রবিবার ইসলামাবাদের এফ৯ পার্কের বিশাল সমাবেশ থেকে তিনি দুর্নীতিবিরোধী পদযাত্রার ঘোষণা দেন। এ বিষয়টি নিয়ে সোমবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
রবিবার ইসলামাবাদের সমাবেশে ইমরান খান বলেন, ২৬ এপ্রিল সিন্ধু থেকে তার দলের দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হবে। ১ মে দুর্নীতির বিরুদ্ধে লাহোরে সমাবেশ করবে তার দল।
তেহরিক-ই-ইনসাফ নেতা বলেন, ‘আগামী রবিবার আমরা লাহোরে সামবেশ করবো। সেখানে আমি আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’
এর আগে ইমরান খান দাবি করেন, তার দল পিটিআই ক্ষমতায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, 'দেশের ক্ষমতা বুঝে নেয়ার জন্য আমার দল এই প্রথম পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে। আমরা যে কঠিন সংগ্রাম করেছি, সেটা আর কেউ করেনি। আমাদের অপেক্ষা করার দিন শেষ। এখন ক্ষমতা বুঝে নেওয়ার সময়।'
আরও পড়তে পারেন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কঠোর সমালোচনা করেন। এ সময় তিনি আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপার্সে প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়ের হিসাব বহির্ভূত বিদেশি সম্পত্তি অর্জনের কথা উল্লেখ করে নওয়াজের পদত্যাগ দাবি করেন।
আরও পড়তে পারেন: সিরিয়ান জেট প্লেন নামিয়ে চালককে অপহরণের দাবি আইএসের
পানামা পেপার্স ফাঁস হওয়ার পর বিশ্বের অন্য অনেক রাষ্ট্রপ্রধানের মতো পাকিস্তানের নওয়াজ শরিফের নামও বেরিয়ে আসে। ইমরান খান বলেন, 'আমি আমার সম্পদের হিসাব দিয়েছি। নওয়াজ কেন দিচ্ছেন না? কারণ, তিনি বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি স্বেচ্ছায় না দিলে সুপ্রিমকোর্টের উচিত তার সম্পদের তদন্ত করা।'
আরও পড়তে পারেন: কেবল সামরিক প্রচেষ্টায় সিরীয় সঙ্কটের সমাধান হবে না: ওবামা
বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকারী নওয়াজের সঙ্গে দেখা করার কিংবা তাকে ফুলের তোড়া পাঠানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানান ইমরান। সূত্র: ডন।
/এমপি/