ভীষণ গরম, এর ওপর তিনদিনের ছুটির মহা সুযোগ। নগর জীবনে ক্লান্ত আপনি ঘুরে আসতে পারেন গ্রামের বাড়ি বা পাহাড় নদীর সংস্পর্শে। যাদের সেসব জায়গায় যাওয়ার সুযোগ হয়নি, ঘরের মধ্যেই গরমে ঘেমে নেয়ে দিন কাটাচ্ছেন। তারা ঘুরে আসতে পারেন জাহাঙ্গীরনগর থেকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ আয়োজন করেছে গান আড্ডার। আজ বিকাল ৪টায় শুরু হচ্ছে এই গান-আড্ডা। নিমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘গান-আড্ডায় নিমন্ত্রণ। নিমন্ত্রণ গান গাওয়ার, গান শোনার, আড্ডা দেওয়ার। মুক্তমঞ্চটা থাকছে, থাকছে লাইট-সাউন্ড আর থাকছি আমরা। আসছে ৩০ এপ্রিল, শনিবার বিকেল থেকে রাত। গাইবে তোমরা, গাইব আমরা, একটা সন্ধ্যা হবে শুধু আমাদের। তো চলে আসো গান-আড্ডায়, আয়োজন আমাদের, অংশগ্রহন-আনন্দ পুরোটাই তোমাদের’।
সুতরাং এখনও হাতে অনেকটা সময় ঘুরে আসুন গান-আড্ডায়।
/এফএএন/