কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৬, ০৯:০০ আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:০০

গরমে ত্বকের যত্নে প্রয়োজন হয় বাড়তি সচেতনতার। প্রচণ্ড গরম, তীব্র রোদ আর বাংলাদেশের বাড়তি আর্দ্রতার কারণে এ সময় ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। অতিরিক্ত ঘাম, ধুলাবালি ও সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক নিস্তেজ হয়ে পড়তে পারে। তাই গ্রীষ্মকালে সুস্থ ও উজ্জ্বল ত্বক ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন ও সচেতনতা।

ত্বক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ত্বক পরিষ্কার রাখা, পর্যাপ্ত পানি পান এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা নেওয়া গরমের সময়ে ত্বক ভালো রাখার অন্যতম উপায়।

ত্বকের যত্নে কিছু টিপস পালন করলে এই গরমেও সুন্দর ত্বক পাওয়া সম্ভব।

নিয়মিত ত্বক ম্যাসাজ

ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে এবং মৃত কোষ দূর করতে নিয়মিত ম্যাসাজ উপকারী। এতে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে।

প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার

মুলতানি মাটি, গোলাপজল বা অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেস প্যাক ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। তবে ত্বকের ধরন অনুযায়ী উপাদান নির্বাচন করা জরুরি।

অ্যালোভেরা জেল ব্যবহার

গরমে ত্বক ঠান্ডা রাখতে অ্যালোভেরা জেল কার্যকর ভূমিকা রাখে। অ্যালোভেরা জেল ও সামান্য পেস্ট মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে আরাম পাওয়া যায়।

পর্যাপ্ত পানি পান

শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পানি পান করা প্রয়োজন। পানিশূন্যতা ত্বককে শুষ্ক ও প্রাণহীন করে তোলে।

সানস্ক্রিন ব্যবহার

বাইরে বের হওয়ার আগে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করা যায়।

দিনে কয়েকবার মুখ ধোয়া

মুখে জমে থাকা ধুলা, ঘাম, তেল ও ময়লা দূর করতে দিনে অন্তত দুইবার মুখ পরিষ্কার করা উচিত।

সঠিক ক্লিনজার ব্যবহার

ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার নির্বাচন করা প্রয়োজন। অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য বিশেষ ক্লিনজার ব্যবহার উপকারী হতে পারে।

সপ্তাহে একবার স্ক্রাব

ত্বকের মৃত কোষ, জমে থাকা তেল ও ময়লা দূর করতে সপ্তাহে অন্তত একবার স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
মেকআপ ছাড়াই ত্বকে আসুক স্বাভাবিক উজ্জ্বলতা
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক