বাজারে কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন মজাদার টক আচার। গরম গরম খিচুড়ি কিংবা পরোটার সঙ্গে আমের আচারের জুড়ি নেই। সারাবছর সংরক্ষণ করে খেতে পারবেন এটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন আমের টক আচার-
উপকরণ
কাঁচা আম- ৮টি
মরিচ গুঁড়া- ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
সরিষা- ১ টেবিল চামচ
জিরা- ২ টেবিল চামচ
সরিষা তেল- ২ কাপ
প্রস্তুত প্রণালী
আঁটি বের করে মাঝারি টুকরা করে কেটে নিন আম। আমের টুকরা লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে সরিষা দিয়ে দিন। কিছুক্ষণ পর হলুদ গুঁড়া দিয়ে এক মিনিট নাড়ুন। মসলার মিশ্রণটিতে আমের টুকরা দিয়ে নাড়ুন। একটি পরিস্কার বয়ামে আমের আচার ভরে সুতি কাপড় দিয়ে আটকে নিন। প্রয়োজনে আরও খানিকটা তেল দিতে পারেন। প্রতিদিন দুইবার বয়ামতি নেড়েচেড়ে নিন। ১ সপ্তাহ পর বয়ামটি প্রতিদিন ৫-৬ ঘণ্টা করে সরাসরি রোদে রাখুন। আম নরম হয়ে গেলে পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে খান মজাদার আমের আচার।
/এনএ/