মা দিবসে রেস্টুরেন্টগুলোর যত আয়োজন

মা দিবস উপলক্ষে মাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাবেন বলে ভাবছেন? রেস্টুরেন্টগুলো মা দিবস উপলক্ষে দিয়েছে বিভিন্ন অফার। যাওয়ার আগে জেনে নিন অফারগুলো-

নানদোস

মা দিবস উপলক্ষে নানদোস দিচ্ছে বিশেষ অফার। আজ ৮ মে মাকে সঙ্গে নিয়ে একটি প্ল্যাটার অর্ডার দিলেই মায়ের জন্য আরেকটি প্ল্যাটার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কেবল আজকের জন্যই প্রযোজ্য অফারটি। নানদোসের সবগুলো আউটলেটে পাবেন এ অফার।

নানদোস

সাকিব’স
মাকে সঙ্গে নিয়ে সাকিব’স-এ চলে যেতে পারেন। মা দিবস উপলক্ষে রেস্টুরেন্টটি দিচ্ছে চমৎকার অফার। মায়ের সঙ্গে সেলফি তুলে চেকইন দিলেই মোট মূল্যের অর্ধেক কমে যাবে! ৫০ পারসেন্ট ছাড়ের এই অফার কেবল দুইজনের জন্য প্রযোজ্য।

সাকিব’স

আমারি ঢাকা
মা দিবস উপলক্ষে হোটেল আমারি ঢাকা দিচ্ছে বিশেষ অফার। এ অফারে লাঞ্চ এবং ডিনারে মায়ের জন্য থাকছে ৩০ পার্সেন্ট ছাড়। পাঁচজন অথবা এর বেশি পরিবারের সদস্যসহ আসলে আমারির পক্ষে ফ্রি ডাইনিং এবং পরিবারের জন্য থাকছে কমপ্লিমেন্টারি কেক।

আমারি ঢাকা

লা মেরিডিয়ান
মা দিবস উপলক্ষে লা মেরিডিয়ানের বুফে লাঞ্চ ও ডিনারে থাকছে বেকার্স কর্নার, যেখানে অতিথিরা তাদের মায়ের জন্য নিজের পছন্দমতো কেক সাজিয়ে পরিবেশন করতে পারবেন। এছাড়া বুফেতে থাকছে বিশেষ মূল্যহ্রাস। বুফে লাঞ্চ থাকবে জনপ্রতি এক হাজার ৪৯৯ টাকায় ও বুফে ডিনার তিন হাজার ৬০০ টাকায়।

লা মেরিডিয়ান

হোটেল রিজেন্সি
মা দিবস উপলক্ষে কমপ্লিমেন্টারি বুফে লাঞ্চ অথবা ডিনারের ব্যবস্থা রেখেছে হোটেল রিজেন্সি। কেবল ৮ মে মা দিবসেই পাবেন এ অফার।

হোটেল রিজেন্সি

চট্টগ্রাম র‍্যাডিসন
মা দিবসে মায়েদের জন্য ফ্রি ডিনারসহ কম্বো অফার দিচ্ছে র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ। চার সদস্যের ফ্যামিলি ডিনার বুকিং দিলে এ সুযোগ মিলবে। কম্বো অফারে থাকছে কনটিনেন্টাল বুফে ডিনার, স্মুথি স্টেশন, কমপ্লিমেন্টারি মুভি উইথ পপকর্ন এবং লাকি ড্র।

/এনএ/