এমন বৃষ্টি দিনে মুচমুচে কিছু না হলে কি আর চলে? হয়ে যাক মুচমুচে বেগুনী ভাজা। কিচ্ছু লাগবে না। ঘরে বেগুন আছে কিনা দেখে নিন। তাহলেই হচ্ছে। মজা করে খেয়ে নেওয়া যাবে।
উপকরণ:
বেগুন- ২টি
বেসন- হাফ কাপ
লবণ- পরিমাণ মতো
চালের গুঁড়া- হাফ কাপ
বেকিং পাউডার- আধ চা চামচ
কালোজিরা-১ চিমটি (ইচ্ছে হলে)
তেল- ভাজার জন্য পরিমাণ মতো
পদ্ধতি: তেল আর বেগুন ছাড়া সব উপকরণ পানি দিয়ে গুলিয়ে বেসনের বেটার করে নিন। এরপর বেগুন চুবিয়ে নিয়ে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন। অর্থাৎ খেয়ে নিন।
/এফএএন/