রসালো আম দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন ঠাণ্ডা লাচ্ছি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সারাদিনের ক্লান্তি দূর করতে অতুলনীয় ম্যাংগো লাচ্ছি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
দই- ১ কাপ
পাকা আম- ১টি
আমন্ড- ৫টি (কুচি)
পেস্তা বাদাম- ৪টি (কুচি)
চিনি- ৩ চা চামচ
গোলাপজল- এক ফোঁটা
বরফের টুকরা- ৪টি
প্রস্তুত প্রণালী
দই ফেটিয়ে নিন। আম কুচি করে ব্লেন্ডারে দিন। দই, আমের টুকরা ও সামান্য পানি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। চিনি ও গোলাপজল দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করুন। মিশ্রণটি ছেঁকে নিন। গ্লাসে বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ম্যাংগো লাচ্ছি।
/এনএ/