কয়েক টুকরা পাকা পেঁপে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। রস সংগ্রহ করে গ্লাসে নিন। ৩ চেবিল চামচ পেঁপের রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। ভালো করে নেড়ে নিন। এই পানীয়টি পান করুন খালি পেটে। বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে স্বাস্থ্যকর পেঁপে ও লেবুর রস।
জেনে নিন পেঁপে ও লেবুর পানীয় শরীরের কী কী উপকার করে-
- লেবু ও পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। পাশাপাশি দূর করে রক্তের ক্ষতিকারক চর্বি।
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবু ও পেঁপের পানীয়। এতে রয়েছে মিনারেল, ভিটামিন, পটাশিয়ামসহ শরীরের জন্য উপকারী বিভিন্ন উপাদান।
- পেঁপে ও লেবুতে থাকা ভিটামিন এবং বেটা ক্যারোটিন অ্যাসিডিটি কমায় ও হজমের গণ্ডগোল দূর করে।
- অনেক ক্ষেত্রে হাত পায়ের জয়েন্টের ব্যথাও দূর করে পুষ্টিকর এ পানীয়।
- ভিটামিন এ এবং সি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/