রান্নাঘরের ঝুট-ঝামেলা !

কিচেন টিপস

রান্না করতে গিয়ে মোটামুটি সবাই নানা যন্ত্রণায় নাকাল। একেকজনের সমস্যা একেক রকম। হাজারো সমস্যা থাকে কিচেন ঘিরে। এইসব ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে কিছু টিপস...

  • পাউরুটি বেশিদিন রেখে দিলে প্রায়শই তাতে ফাঙ্গাশ বা ছাতা পড়ে যায়। এ জন্য পাউরুটি রাখার পাত্রটি ভিনেগার ভেজানো এক টুকরো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন পাউরুটি বহুদিন ভাল থাকবে।
  •  বিস্কুট বেশিদিন রেখে দিলে মিইয়ে যায় বা নরম হয়ে যায়। একটি সাদা কাপড়ে ঝরঝরে লবণ পুঁটলি করে রেখে তার সাথে বিস্কুট রাখতে পারেন।
  • গরম মসলা আর জিরা বেশি আলোতে না রাখা ভাল। এতে গন্ধ নষ্ট হয়ে যায়।
  •  আটা, ময়দা বা বেসনে পোকা না লাগার জন্য কয়েকটি মেথিপাতা দিয়ে রাখুন।
  • মাছ ফ্রিজে বেশিদিন রাখলে খেতে পুরনো লাগে। সেৰেত্রে ফ্রিজে রাখার আগে লবণ, হলুদ মাখিয়ে রাখুন। এতে অনেকদিন পরে খেলেও মাছ তাজা লাগবে।
  • পার্টিতে শেষ পর্বে আইসক্রিম রয়েছে। কিন্তু সার্ভ করতে গিয়ে দেখলেন তা কাঠের মতো শক্ত হয়ে জমে আছে। কি করবেন? আইস্ক্রিমের বাটিটি সামান্য সময়ের জন্য গরম পানিতে ডুবিয়ে দিন। ব্যস, দেখবেন আইসক্রিম তরতর করে উঠে আসছে।
  • পাস্তা সব সময় লবণজলে সিদ্ধ করুন। অথবা জল ফুটলে লবণ দিন। নয়ত গলে যাবে।
  • চিজ কেক কাটতে হলে সব সময়ে ধারওয়ালা ছুরি নেবেন। প্রত্যেকবার কাটার আগে ছুরি আগুনে একবার করে ধরুন। দেখবেন পারফেক্ট সাইজ এসেছে।

/এফএএন/