ট্রিপঅ্যাডভাইজর সম্মাননা পেল লা মেরিডিয়ান ঢাকা

ট্রিপঅ্যাডভাইজর সার্টিফিকেট অব এক্সিলেন্স ২০১৬ অর্জন করলো লা মেরিডিয়ান ঢাকা

সারা বিশ্বের ভ্রমণকারীদের পর্যালোচনার ভিত্তিতে অনন্য সেবা প্রদানের জন্য লা মেরিডিয়ান ঢাকাকে পণ্য ও সেবা শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার। স্টারউড হোটেল’স অ্যান্ড রিসোর্ট পরিচালিত লা মেরিডিয়ান ঢাকা যাত্রা শুরুর এক বছর পর এই সার্টিফিকেট অব এক্সিলেন্স ২০১৬ অর্জন করল।

ট্রিপঅ্যাডভাইজর এর ভাইস প্রেসিডেন্ট (ইন্ডাস্ট্রি মার্কেটিং) হেইদার লেইসম্যান বলেন,‘সার্টিফিকেট অব এক্সিলেন্স প্রদানের মাধ্যমে ট্রিপ অ্যাডভাইজর হসপিটালিটি ব্যবসাকে সম্মানিত করে যা হোটেলে ভ্রমণকারীদের ধারাবাহিক সন্তুষ্টি ও রেটিংয়ের উপর ভিত্তি করে প্রদান করা হয়। এ স্বীকৃতি ভালো সেবা প্রদানকারী হোটেল পছন্দ ও নির্বাচন করার ক্ষেত্রে ভ্রমণকারীদের সাহায্য করে।’

উল্লেখ্য, এই সনদ প্রদানের ক্ষেত্রে ট্রিপ অ্যাডভাইজরে ১২ মাসের বেশি সময় ধরে হোটেলের গুণগতমান, আয়তন ও সেবার আধুনিকতা সম্পর্কে ভ্রমণকারীদের মতামত পর্যালোচনা করা হয়।

 

/এনএ/