মাঞ্চুরিয়ান স্টাইলের মচমচে আলু ভাজা

ঝটপট মুখরোচক নাস্তা তৈরি করতে চাইলে মাঞ্চুরিয়ান স্টাইলে ভেজে ফেলতে পারেন আলু। সসের সঙ্গে গরম গরম আলু ভাজা স্বাদে ভিন্নতা নিয়ে আসবে।

মাঞ্চুরিয়ান স্টাইলের মচমচে আলু ভাজা

জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

উপকরণ

লম্বালম্বি কাটা আলু- ২ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ
কাঁচামরিচ- ৫টি
সয়া সস- ১ চা চামচ
টমেটো সস- ১ চা চামচ
চিলি সস- ১ চা চামচ
রসুন কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
লবণ ও তেল- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি
একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার ও আলুর টুকরা একসঙ্গে মেশান। প্যানে তেল গরম করে আলু মচমচে করে ভেজে নিন। অন্য আরেকটি পাত্রে সামান্য তেল গরম করে রসুন কুচি, মরিচ কুচি, মরিচ গুঁড়া ও পেঁয়াজ কুচি ভালো করে ভাজুন। সয়া সস, টমেটো সস ও চিলি সস দিয়ে নাড়তে থাকুন। ভেজে রাখা আলু দিয়ে দিন একই প্যানে। লবণ দিয়ে আরও ১০ মিনিট ভাজুন। চুলা থেকে নামিয়ে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে আলু ভাজা।

/এনএ/