রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেপ-২০১৬ এর বিজয়ীরা রান্না শেখাচ্ছেন স্বপ্নের গুলশান আউটলেটে। গত ২৪ তারিখ থেকে এই সুপারশেফ কুকিং ক্লাস শুরু হয়েছে। একদম ফ্রিতে শিখে নিতে পারেন রান্নার দারুণ দারুণ সব টেকনিক। আর কীভাবে তারা সুপার শেফ হলেন সেই অভিজ্ঞতাও জানতে পারবেন।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ স্বপ্নের বিভিন্ন আউটলেটে মোট ৪০টি ক্লাস নেবেন সুপার শেফের বিজয়ীরা।
এখন পর্যন্ত ক্লাস নিয়েছেন সুপার শেফ ২০১৬ এর ২য় স্থান অধিকারি হাসিনা ইরফান। তিনি আজকেও বেলা চারটা থেকে গুলশান-১ এর স্বপ্ন আউটলেটে ক্লাস নিচ্ছেন। ক্লাস শেষে অংশগ্রহণকারীরা পাবেন সার্টিফিকেট অফ পারটিসিপেশন। বিস্তারিত রেসিপি এবং তিন সৌভাগ্যবান বিজয়ী পাবেন রূপচাঁদার পণ্য জিতে নেওয়ার সুযোগ।
সুপার শেফের কাছ থেকে রান্না শিখতে এক্ষুণি স্বপ্নে চলে যান।
/এফএএন/