২৯ জুলাই শেষ হচ্ছে ‘বাঘযাত্রা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে বাঘ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ‘বাঘযাত্রা।’ আলোকচিত্রী খান ফাতিম হাসানের ৮০টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। বাঘ নিয়ে বাংলাদেশে এটাই প্রথম একক ফটোগ্রাফি এক্সিবিশন।  

বিশ্ব বাঘ দিবস ২০১৬ উপলক্ষে বাঘের জন্য ভালোবাসা আর মমতা ছড়িয়ে দিতে ‘বাঘযাত্রা (জার্নি উইথ টাইগার্স)’ শিরোনামে বাঘ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গত ২৫ জুলাই শুরু হয় এ আয়োজন। 

প্রদর্শনী চলবে আগামীকাল ২৯ জুলাই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

/এনএ/