রাঙিয়ে নিন সাদা স্নিকার্স!

পুরনো হয়ে গিয়েছে শখের সাদা স্নিকার্সটি? চিন্তার কারণ নেই। কিছু উপকরণ যোগাড় করে সহজেই তৈরি করে ফেলতে পারেন অসাধারণ একটি কাস্টমাইজড স্নিকার্স!

রাঙিয়ে নিন সাদা স্নিকার্স!

জেনে নিন কীভাবে ডিপ-ডাই টেকনিকে নয়নাভিরাম করবেন স্নিকার্স জুতা-

যা যা লাগবে
এক জোড়া সাদা কাপড়ের জুতা
একটি ফেব্রিক ডাই (আপনার পছন্দের রঙয়ের)
ভ্যাসলিন
বেকিং পাউডার এবং
একটি পুরনো টুথব্রাশ

রাঙিয়ে নিন সাদা স্নিকার্স

যেভাবে তৈরি করবেন 
স্নিকার্সের ফিতা এবং ভেতরে ইনসোল বের করে নিন। রাবার সোলে যেন রঙয়ের ছিটা না পড়ে সেজন্য সোলের চারদিকে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি মাখিয়ে নিন।
ডাইয়ের প্যাকেটের গায়ের ইন্সট্রাকশন দেখে গরম পানি এবং হালকা লবণ দিয়ে ডাই তৈরি করুন। ডাই করার আগে স্নিকার্সটির যেখানে ডাই করবেন সেই জায়গাগুলো ভিজিয়ে নিন।

এবার স্নিকার্সটির ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ সামনের অংশটুকু ডাইয়ে ডুবিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিন। দেখুন যে রং অতিরিক্ত গাঢ় অথবা হালকা হয়েছে কিনা। গাঢ় হলে ডাইয়ে একটু পানি মিশিয়ে নিন। হালকা হলে আরেকটু ডাই মেশান।

রাঙিয়ে নিন সাদা স্নিকার্স

এমনভাবে আবার স্নিকার্সকে ডাইয়ে ডোবান যেন সামনের অংশটুকু হালকা থাকে এবং পেছেনের দিকে গাঢ় দেখায়। এভাবে একটি ভালো শেড তৈরি হবে।

একটি ভেজা কাপড় নিয়ে এবার রঙয়ের উপরে কোন জায়গায় বিচ্ছিন্ন রঙয়ের লাইন থাকলে মুছে নিন। দরকার হলে কাপড়ে একটু ডাই লাগিয়ে আলতো করে স্নিকার্সে বুলাতে পারেন, এতে রং আরও মোলায়েম দেখাবে।

কাজ শেষ হলে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর স্নিকার্সটি পানি দিয়ে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। ভুল করেও রোদে শুকাতে দেবেন না।

রাঙিয়ে নিন সাদা স্নিকার্স

এবার শেষ কাজ হলো একটু করে বেকিং পাউডার ভ্যাসলিনের উপরে ছিটিয়ে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করা। শুকনা টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে ভ্যাসলিন ও বেকিং পাউডার তুলে ফেলুন। এরপর স্নিকার্সটি ভালো মতো মুছে ফেলুন।
ফিতা আর ইনসোল লাগিয়ে নিন। দেখুন কেমন চমৎকার দেখাচ্ছে আপনার পুরনো স্নিকার্স জোড়াকে!

 

/এনএ/