বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার ৫০তম জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হলো সম্প্রতি। অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন। মনিষের জন্মদিন, তাই ফ্যাশনের একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতাও যেন ছিল বলিউড তারকাদের মধ্যে।
সোনম কাপুরও পরেছিলেন চমৎকার কালো গাউন।
সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট এসেছিলেন একসঙ্গে। কালো স্যুটে সিদ্ধার্থ ও সোনালি স্কার্টে আলিয়াকে স্বতঃস্ফূর্ত ছিলেন কথিত এ জুটি।
এ সময়ের উঠতি তারকা টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের গায়েও ছিলো সোনালি রংয়ের পোশাক।
ক্যাটরিনা কাইফ ও অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন পরে আসেন চোখ ধাঁধানো সোনালি গাউন।
সিলভার রংয়ের গাউনে জ্যাকুলিন ফার্নান্দেজকে বেশ লাগছিল। কালো স্কার্টে হুমা কোরেশিকেও লাগছিল আকর্ষণীয়।
/এনএ/