বিতরণ কার্যক্রম শেষে, গ্রামীণ ইউনিক্লোর এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, গ্রামীণ ইউনিক্লো সামাজিক ব্যবসায় হিসেবে পরিচালিত হচ্ছে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রামীন ইউনিক্লো জাপান তথা এশিয়ার নং-০১ পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো এর বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ২০১১ সালে প্রতিষ্ঠা হয় এবং ২০১৩ সাল থেকে বিভিন্ন জায়গায় আউটলেট খোলার মাধ্যমে ব্যবসা করে যাচ্ছে । শুরু থেকে প্রতিষ্ঠানটি সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে।