ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৮

মেলা থেকে বিস্কুট কিনেছেন তো?

বাণিজ্য মেলায় এসে বিস্কুট কিনছিলেন মিরপুরের বাসিন্দা রুবিনা। জানালেন বিভিন্ন প্যাকেজে বেশ কম দামেই নানা রকম বিস্কুট পাওয়া যাচ্ছে মেলায়। এ কারণে একবারে বেশি করে কিনছেন।

IMG_20180122_182527
বাণিজ্য মেলায় রয়েছে দেশি সকল বিস্কুট ব্র্যান্ডের বিশাল সমাহার। এসব দোকানে বিস্কুট পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ছাড়ে।
নাবিস্কো ক্রেতাদের জন্য তিনটি প্যাকেজ দিচ্ছে। প্রতিটি প্যাকেজে ক্রেতা পাচ্ছেন ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ছাড়। ২০০, ২৫০ ও ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে প্যাকেজগুলো।

IMG_20180122_184055
কোকলা কোম্পানিও দিচ্ছে তিনটি প্যাকেজ। প্যাকেজগুলো পাবেন ২০০, ৩০০ ও ৪০০ টাকায়। ইফাদের রয়েছে পাঁচটি প্যাকেজ। প্যাকেজে ক্রেতা সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। প্যাকেজ মূল্য ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে।
অলিম্পিক দিচ্ছে দুই ধরনের পাঁচটি প্যাকেজ। বড়দের জন্য তিনটি প্যাকেজ আর ছোটদের জন্য দুটি প্যাকেজ। প্যাকেজগুলো ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে। আর প্যাকেজ কিনলেই পাবেন কুপন। কুপন দিয়ে মেলায় তৈরি করা তাদের পিরামিড মিউজিয়াম ঘুরে দেখার সুযোগ পাবেন।
মেলায় রোমানিয় দিচ্ছে ১২টি প্যাকেজ ১০০ থেকে ১০০০ টাকার মধ্যে। আর কিষোয়ান বনফুল দিচ্ছে ১৫ টি প্যাকেজ। সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি আছে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' অফার।