ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮

মেলায় সুলভে দেশ-বিদেশের জুতা

jutaসাজের একটি বিশেষ অংশ হচ্ছে তাদের পায়ের জুতা। যা পোশাক নির্বাচনের পর সবচেয়ে বেশি প্রধান্য পায়। সাজসজ্জা সব ঠিক-ঠাক করে যদি শেষ পর্যন্ত পায়ের জুতা ম্যাচ না করে তবে তার সাজটাই বৃথা। এমন পরিস্থিতি সামাল দিতে বাহারি রকমের অনেক জুতার কালেকশন থাকে মেয়েদের সংগ্রহশালায়। এ সংগ্রহশালাকে আরো পরিপূর্ণ করতে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আনা হয়েছে মেয়েদের জন্য দেশি-বিদেশি হাজারও জুতার কালেকশন। চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা এবার দেশি-বিদেশি বাহারি ডিজাইনের জুতা এনেছেন তাদের দোকানগুলোতে।

এবারের মেলায় শুধুমাত্র নারী ও বাচ্চাদের জুতার দোকান রয়েছে প্রচুর। প্রচলিত রঙের বাইরে রয়েছে মেরুন, সোনালি, গোলাপী, নীলসহ মানানসই আরও অনেক রঙের জুতা। শুধু কি রঙ দেখে জুতা কিনলে হবে, খেয়াল রাখতে হবে ডিজাইনের দিকেও।

বাণিজ্য মেলার জুতাগুলোতে পাবেন আপনি পাথরের কাজ, পুতির কাজ, সুতোর বিভিন্ন কাজ, প্রিন্টের কাজ, ফুলেল প্রিন্টের কাজ, ডেনিম কনভার্সসহ আরও অনেক ডিজাইন।

ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য অনেকটা প্রতিযোগিতা করে বিভিন্ন দোকানে ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের জুতায়। জুতার ডিজাইনের উপর ভিত্তি করেই ছোট শিশুদের জুতা পাবেন ৪০০ থেকে ৮০০ টাকার মধ্যে। আর বড়দের  জুতা মিলবে ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে।

এছাড়াও মেলায় অনেকটা সয়লাব করেছে ভারতীয় জুতায়। বাহারি ডিজাইনের বিভিন্ন জুতা অনেকটা নির্ধারিত মূল্যেই বিক্রি করছে দোকানিরা। মেয়েদের জুতাগুলো পাবেন ৫০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

বাহারি এই জুতার স্টলগুলোতে ভিড় অনেকটা বেশি। ক্রেতারা আসছেন, দেখছেন ও কিনছেন। কেউ কিনছেন নিজের জন্য বা আবার কেউ কিনছেন পরিবারের মানুষের জন্য। এমনই কথা হয় এক নূরজাহান বেগমের সাথে। তিনি মেলা ঘুরে জুতা কিনেছেন মেয়ে ও শাশুড়ির জন্য। বাইরের তুলনায় অনেকটা কমেই কিনতে পেরেছি জুতাগুলো বলে জানান তিনি।

সুতরাং আর দেরি কেন, মেলা শেষ হওয়ার আগেই ঘুরে আসুন আপনার পছন্দের জুতা বেছে নিতে।