ভালোবাসা দিবস উপলক্ষে হোটেল আমারি ঢাকা নিয়ে এসেছে বিশেষ প্যাকেজ ‘ক্লাউড নাইন।’ প্যাকেজটির মূল্য ৯ লাখ টাকা। সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও সার্ভিস চার্জ। সব মিলিয়ে খরচ পড়বে ১১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। কেবলমাত্র একজন কাপলই পারবেন এই অফারটি উপভোগ করতে।
প্যাকেজের আওতায় রয়েছে মার্সিডিজ বেঞ্জে আনা-নেওয়াসহ হেলিকপ্টারে শহর ঘোরার সুযোগ। এছাড়া লাইভ মিউজিক, আমারি ঢাকার মনোরম পরিবেশে বিশেষ ডিনারের ব্যবস্থাসহ থাকছে বিলাসবহুল হানিমুন স্যুটে ১ রাত থাকার ব্যবস্থা।
আমারি ঢাকার কর্মকর্তা সুস্মিতা জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অফারটি উপভোগ করতে পারবেন মাত্র একজন কাপল। তবে এখন পর্যন্ত অফারটি কেউ গ্রহণ করেননি।