কেনেজো’র মডেল ব্রিটনি

গায়িকা ব্রিটনি স্পিয়ার্স আবারও সরব হয়ে উঠেছেন শোবিজ জগতে। এবার ফ্রেঞ্চ ডিজাইন হাউস কেনজোর নতুন কালেকশন- ‘লা কালেকশন মোমেনটো এন ডিগ্রি টু’ এর মডেল হয়েছেন তিনি। ডেনিম,টাইগার,গ্রেট ওয়েভ অব কানাগাওয়া এসব থাকছে নতুন কালেকশনে। কেনজোর কো ক্রিয়েটিভ ডিরেক্টর হামবার্টো লিওন ব্রিটনিকে মাইকেল জ্যাকসন ও ম্যাডোনার পর সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকা মনে করেন। নতুন সব পোশাক ডিজাইন করার সময় তিনি নাকি ব্রিটনিকেই সেসব পোশাকে সবচেয়ে মানানসই মডেল হিসেবে ভেবে রেখেছিলেন।

britney-spears-kenzo-2-1521561526

britney-spearks-kenzo-3-1521561523
আর ব্রিটনিরও রয়েছে জিন্সের প্রতি আলাদা ভালোবাসা। সব মিলিয়ে তাই কেনজোর নতুন কালেকশনের মডেল হিসেবে ব্রিটনি স্পিয়ার্স বেশ ভালোই সাড়া ফেলবেন বলাই বাহুল্য। কেনজোর নতুন সব ড্রেস তাদের ওয়েবসাইটসহ বাজারে পাওয়া যাবে ২১ মার্চ থেকে।

britney-spears-kenzo-1-1521561528

britney-spears-kenzo-4-1521561518

তথ্যসূত্র: অ্যালে ডটকম