বিয়ে ও বৈশাখ উৎসব একসঙ্গে

IMG_1584-diamondnews24,comজমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজিত ‘বিবাহ বৈশাখী উৎসব’। বৃহস্পতিবার রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের বল রুমে এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক জনাব দিলীপ কুমার আগরওয়ালা। এসময় প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগরওয়ালা বলেন, এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচিবোধের কথা চিন্তা করে এবারের বিবাহ উৎসবে এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে বলে আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন, যারা বিয়েসহ অন্যান্য আয়োজনে কেনাকাটার জন্য বিদেশমুখী হন তারা অন্তত একবারের জন্য হলেও আমাদের মেলায় আসবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না।

এ দেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারেরও বেশি ডিজাইনের প্রোডাক্ট প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ভাণ্ডার থেকে প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মূলত রোড গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন এর প্রতি ক্রেতারে বাড়তি আগ্রহ দেখা যায়।

দি আর্ট অব বিউটি স্লোগান নিয়ে হীরা ও স্বর্ণের গনহার শৈল্পিক কারুকাজ, অনবদ্য ডিজাইন, প্রাচ্য ও পাশ্চাত্যের অপূর্ব সমন্বয় পুঁজি করে যারা শুরু করা জুয়েলারী প্রতিষ্ঠানটি এরই মধ্যে গ্রাহকদের ভালোবাসায় দেশের এক নম্বর জুয়েলারি প্রতিষ্ঠানের খ্যতি অর্জন করেছে। পেয়েছে জুয়েলারিতে বাংলাদেশের প্রথম আইএসও সার্টিফিকেট পেয়েছে প্রতিষ্ঠানটি। এর ২০টি শাখা ছড়িয়ে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে। রয়েছে বিশ্বমানের কাস্টমার কেয়ার, আফ্টার সেল্স সার্ভিস ও অনলাইন  সেবা।

প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, শুরু থেকেই আমার ইচ্ছা ছিল প্রতিটি গ্রাহকদের জন্য বিশ্বমান ও ডিজাইনের গহনা নিশ্চিত করা এবং গহনার গুণগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিত করা। আমরা মনে হয় সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়,  বাংলা নববর্ষ ১৪২৫কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহূর্তকে ভালবাসার রং এ রাঙ্গিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রতিটি শোরুমে থাকবে তিন দিনব্যাপি (১২ থেকে ১৪ এপ্রিল ২০১৮) বৈশাখী মেলা।