চলছে কালি ও কলমের বই মেলা

Kali O Kalam Book Fair at Bengal Boi-5১৫ বছরে পা রেখেছে বাংলা ভাষার শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা কালি ও কলম।১৫ বছরের এ পথচলা উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে ২৬ থেকে শুরু হয়েছে কালি ও কলম বই মেলা।

লালমাটিয়া বেঙ্গল বইয়ে এ মেলা চলছে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত  মেলা উন্মুক্ত সবার জন্য। মেলা চলবে৩০ জুলাই পর্যন্ত। মেলায়থাকছে কালি ও কলমের পুরনো সংখ্যা নিয়ে প্রদর্শন ও বিক্রয়ের বিশেষ আয়োজন! ছোটগল্প, কবিতা, চিত্রকলা, রবীন্দ্র-সার্ধশতজন্মবার্ষিকী, জয়নুল আবেদিন সংখ্যাসহ সকল বিশেষ সংখ্যার ওপর থাকছে ২০% ছাড়! এছাড়া ১০০ টাকায় পাওয়া যাবে ৩টি নিয়মিত সংখ্যা।

কালি ও কলমের দীর্ঘ এ পথচলায় এ পত্রিকায় প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকদের লেখার পাশাপাশি পত্রস্থ হয়েছে নবীন ও উদীয়মান লেখকদের লেখা। সাহিত্যের সঙ্গে সঙ্গে শিল্পের বিভিন্ন শাখার লেখাও ধারণ করে চলেছে কালি ও কলম।

পাঠক ও লেখকদের একান্ত আগ্রহে কালি ও কলম পরিণত হয়েছে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্য সাময়িকীতে। নবীন কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৮ সাল থেকে কালি ও কলম প্রদান করে আসছে তরুণ কবি ও লেখক পুরস্কার। বিভিন্ন উপলক্ষে কালি ও কলম প্রকাশ করেছে বিশেষ সংখ্যা, যা এ পত্রিকার মর্যাদা আরো বৃদ্ধি করেছে।