বাংলাদেশে কুলস্কাল্পটিং

IMG_4386বিশ্বব্যাপী সমাদৃত সৌন্দর্য এবং সুস্বাস্থ্য বিষয়ক ব্র্যান্ড ভিএলসিসি বাংলাদেশে তাদের বিভিন্ন সেন্টারে অত্যাধুনিক কুলস্কাল্পটিং চিকিৎসা ব্যবস্থা প্রদান করা শুরু করেছে। এফডিএ অনুমোদিত সার্জারি ছাড়াই মেদ কমানোর আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম কুলস্কাল্পটিং। এর মাধ্যমে শরীরের অন্যান্য কোনও কোষ বা টিস্যুর ক্ষতি না করে ফ্যাট সেলগুলো অপসারণ করা হয়।

রাজধানী ঢাকার অলিভ হোটেলে নতুন এই সার্ভিসটির উন্মোচন করেন ভিএলসিসির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইস্ট রিজিয়ন হেড ডাঃ শ্রীকান্তা দাস। সৌন্দর্য এবং ওজন নিয়ন্ত্রণের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক এই কুলস্কাল্পটিং বাংলাদেশের ভিএলসিসি গ্রাহকদের জন্য একটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে ডাঃ শ্রীকান্তা দাস বলেন, বিগত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় ভিএলসিসি’র অবস্থান দৃঢ় হয়েছে এবং প্রতিনিয়ত আগামীর পথে এগিয়ে চলেছে। বিশেষত বাংলাদেশে এই প্রবৃদ্ধি লক্ষণীয়। বর্তমানে গুলশান ও ধানমণ্ডিতে আমাদের ২টি সেন্টার রয়েছে। ভিএলসিসি গ্রাহকদের জন্য প্রতিনিয়ত অভিনব কিছু করার সাথে সাথে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে।