তাই পথশিশুদের এই দুঃস্বপ্ন দূর করতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’ অষ্টমবারের মতো আয়োজন করেছে ‘পুষ্পকলিদের শীত উৎসব’। তিন শতাধিক পথশিশুকে সাথে নিয়ে সম্ভাবনা আয়োজন করেছে এই উৎসবের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ৫ নম্বর গেটের ভেতরের খোলা অংশে উৎসবটি অনুষ্ঠিত হয়।
পথশিশুদের জন্য আয়োজিত এই উৎসবে ছিলো ‘যত চাও, তত খাও’ শীর্ষক হরেক রকমের পিঠা পুলি খাওয়ার আয়োজন। দিনের শীত নিবারণের জন্য দেওয়া হয় ভারি জ্যাকেট এবং রাতের শীতবস্ত্র হিসেবে কম্বল।
উৎসবের মাত্রাবাড়িয়ে দিতে ছিলো উলফাত কবিরের পরিবেশনায় ম্যাজিক শো, জলপুতুল পাপেটসের পরিবেশনায় পাপেট শো, এবং পুষ্পকলিদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
পথশিশুদের নিয়ে এ আয়োজন সম্পর্কে সম্ভাবনা সংগঠনের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জানান, শীতের এই আমেজটা কিংবা মমতাময়ী মায়ের হাতের পিঠাপুলির খাওয়ার সুযোগ সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা পায় না। সম্ভাবনা চায়, বিভিন্ন উৎসব আমরা যেভাবে পালন করি, শিশুরাও যেন সেভাবে পালন করতে পারে। যে কেউ চাইলেই আমাদের শিশুদের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে পারে।
শীত উৎসব ছাড়াও ঈদসহ বিভিন্ন বড় বড় আয়োজনে নানা আয়োজন করে আসছে সম্ভাবনা।