বিশেষ এই উৎসবে আমারির শেফ প্রধান হাসান নিয়ে আসছেন হরেক পদের আকর্ষণীয় সামুদ্রিক খাবার। উৎসব চলবে আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
চাইনিজ, থাই, জাপানিস, ইন্ডিয়ান, ইতালিয়ান স্টেশন জুড়ে থাকছে এই সামুদ্রিক খাবারের মেলা। শেফ হাসান আমারি ঢাকার দক্ষ সব শেফদের নিয়ে তৈরি করছেন চিনিস চাইনিজ ফিশ, আসায় প্ৰন কারি, লেবানিজ ফিশ হারা, স্প্যানিশ সিফুড পায়েলা, ইন্ডিয়ান ফিশ বিরিয়ানি, ফিশ কোলিয়াডা ও আরও বাহারি পদের সামুদ্রিক ফুডের বিশেষ মেন্যু। পাশাপাশি সামুদ্রিক সালাদ তো থাকছেই।
অতিথিরা তাজা সব সামুদ্রিক আইটেম থেকে বেছে নিতে পারবেন নিজের পছন্দের খাবার পছন্দ সসের সঙ্গে।
ডিনার বুফ্যের মূল্য পড়বে জনপ্রতি পাঁচ হাজার টাকা। এর সঙ্গে একটি কিনলে আরেকটি ফ্রি বুফে অফার তো থাকছেই।